প্রাইভেসি পলিসি
আপনার তথ্যের গোপনীয়তা রক্ষায় মেধা (Medha) প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গোপনীয়তা নীতি সম্পর্কে এখানে বিস্তারিত জানুন।
১. তথ্য সংগ্রহ
মেধা (Medha) প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় আমরা আপনার নাম, ইমেইল এবং প্রোফাইলের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি। এটি শুধুমাত্র আপনাকে একটি ভালো ও পারসোনালাইজড অভিজ্ঞতা দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
২. তথ্যের ব্যবহার
আপনার প্রদত্ত তথ্য আমাদের প্ল্যাটফর্মে আপনার লগইন, পরীক্ষার প্রগ্রেস ট্র্যাকিং, লিডারবোর্ডে অবস্থান নির্ধারণ এবং যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো থার্ড-পাটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি বা শেয়ার করি না।
৩. ডেটা নিরাপত্তা
আপনার তথ্যের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা নিরাপদ সার্ভার ও এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করি যাতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।
৪. ব্যবহারকারীর অধিকার
আপনি যেকোনো সময় আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন অথবা আপনার তথ্য সংশোধন করতে পারেন। এছাড়া প্ল্যাটফর্মের যেকোনো ভুল বা সমস্যার বিষয়ে আপনি আমাদের জানাতে পারেন।